আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দ মধ্যপ্রাচ্য সফর স্থগিত করেছেন। প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধানের পর সৌদির এ বিনিয়োগ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেক শীর্ষ ব্যবসায়ী এবং আন্তর্জাতিক অর্থনীতির শীর্ষ ব্যক্তিরা।
ব্লুমবার্গের সংবাদ অনুযায়ী, সৌদি আরবের বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) অনুষ্ঠিত হবে ২৩-২৫ অক্টোবর। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল আইএমএফ প্রধানের। কিন্তু বুধবার সংস্থাটির পক্ষ থেকে মধ্যপ্রাচ্য সফর স্থগিত করা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
