ইলিশ শিকারের দায়ে লালমোহনে ১২ জেলের কারাদণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:৪১
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভোলার লালমোহনে ১২ জেলের ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হল- মো. আনিচল হক, মো. ইলিয়াছ, মো. নিজাম খা, আব্দুল কাদের, মো. আরিফ, রাকিব হোসেন, মো. খোকন হোসেন, মো. ফিরোজ, মো. রাজ্জাক, রাসেল খান, ছাদেক, জালাল উদ্দিন।
 
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের সহযোগিতায় উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৯ জন ও বদরপুর ইউনিয়নের ৩ জনকে জাল ও মাছসহ আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
 
ইত্তেফাক/বিএএফ