সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৬

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৭:৫৬
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৬৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে জামায়াতের ৩ জন,  বিএনপির একজন কর্মী ও মাদক মামলার ৬ জন আসামি রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, তালা থানা থেকে ৬ জন, কালিগঞ্জ থানা থেকে ৪ জন, শ্যামনগর থানা থেকে ১৯ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু