আমাকে ভোট দিন আগামীতেও উন্নয়ন বঞ্চিতদের পাশে থাকব: এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৯:৩৮
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে পুনরায় এমপি নির্বাচিত করুন। এখনও পর্যন্ত যারা উন্নয়নবঞ্চিত আছেন আমি তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমি আমার যৌবনকে বিসর্জন দিয়ে দিনরাত নিরলস পরিশ্রম করে ফরিদপুর-৪ আসনকে দেশের মধ্যে অন্যতম একটি আসনে রূপান্তরিত করেছি। বঙ্গবন্ধুর সাহসী কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলায় আজ যে উন্নয়ন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে আগামীতেও সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে ফরিদপুর-৪ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
 
শুক্রবার বিকালে ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় যোগদান ও জনসভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বিপুল শরীফ ও আওয়ামী লীগের কয়েকশত নেতা-কর্মী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের হাতে ফুল দিয়ে তার সঙ্গে যোগদান করেন।
 
এর আগে দুপুর হতে হাজারো নারী-পুরুষ বিভিন্ন শ্লোগান দিয়ে জনসভাস্থলে উপস্থিত হয়। বিকালে নিক্সন চৌধুরী জনসভাস্থলে পৌঁছুলে বাসস্ট্যান্ড মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে তা মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে যায়।
 
হামেরদী ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা আলম খার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতা-কর্মী নিক্সন চৌধুরীর হাতে হাত রেখে আওয়ামী লীগে যোগদান করছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নিক্সন চৌধুরীকে বিজয়ী করে আমরা দেখিয়ে দেব ফরিদপুর-৪ আসন সত্যিকারেই বঙ্গবন্ধুর ঘাটি। এখানে সকলেই বঙ্গবন্ধুকে ভালবাসে। তার আদর্শকে বুকে নিয়ে দেশ গঠনে সবাই একমত।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর-১০৫৫ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভাঙ্গা অঞ্চল) আবুল কালাম মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, ভাঙ্গা পৌর কাউন্সিলর ওমর আলী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, আলগী ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মম ছিদ্দিক মিয়া, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল মন্ডল, হামেরদী ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জাহিদ মুন্সি, সাবেক ছাত্রলীগ নেতা ভাঙ্গা কেএম কলেজের সাবেক জিএস লাবলূ মুন্সি, সোলাইমান মুন্সি সোলাই, হায়াত আলী মোল্লা, গোলাম মাওলা, মামুল খন্দকার, কাবুল মুন্সি, আশিকুজ্জামান আশিক, রাজিবুল হাসান বাবু, এ্যাডভোকেট সালাউদ্দিন শিমুল, প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু