দুর্গাপুজার শুভেচ্ছা বিনিময় করলেন প্রতিমন্ত্রী পলক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২০:৩০
আত্রাই নদীর সিংড়া পয়েন্টে শারদীয় দুর্গাপূজার দশমীর শুভেচ্ছা বিনিময় করেন, নাটোর -৩ সিংড়া আসনের সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা বাবু বিশ্বনাথ দাস কাশিনাথ, পুজা উদযাপন কমিটির সভাপতি গোপাল বিহারী দাস, সাধারন সম্পাদক চাঁদ মোহন হালদার, প্রতিমন্ত্রীর সহধর্মিণী আরিফা জেসমিন কনিকা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমূখ।
 
পরে আত্রাই নদীর দহে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন দেন।
 
ইত্তেফাক/নূহু