সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৪:২৭
 
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে  দুটি মামলা দায়ের করা হয়েছে।
 
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ