হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৮:২৭
আজ দুপুর ১২টায় হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র টুটুল দাস (২০) ঘটনাস্থলে নিহত হণ। পুলিশ ঘাতক ট্রলিটি আটক করেছে।
 
নিহত টুটুল দাস (২০) হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের কুসুম কুমার দাসের পুত্র। তিনি চট্টগ্রাম সিটি কলেজে অনার্সে অধ্যয়ন করছিলেন। পূজার ছুটিতে বাড়িতে এসে সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হন।
 
ইত্তেফাক/নূহু