পরিবারের অভাব অনটন দূর করে স্বচ্ছল জীবন যাপনের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নুর মোহাম্মদ আবু মুছা (১৯)। তিনি হোয়াইক্যং কেরুনতলী গ্রামের মৌলভী আলী আহম্মদ নুরের ছেলে। কিন্তু দীর্ঘ ৬ মাস জেদ্দাস্থ নাসির কোম্পানির ফ্যাক্টরিতে চাকরি করে খালি হাতে দেশে ফিরতে হয়েছে তাকে।
মুছা জানান, চাকুরী করাকালে তার বাবার মৃত্যুর খবর পেয়েও নাসির কোম্পানি তাকে বেতন ভাতা দেয়নি। যে কারণে তিনি তার বাবাকে শেষবারের মতো দেখতে পারেননি। উপরন্তু সৌদি আরবের পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার বিভিন্ন হুমকি-ধামকি দেখানো হয়েছে। শেষ পর্যন্ত তাকে সেখানে চাঁদা তুলে দেশে ফিরতে হয়েছে।
আবু মুছা স্থানীয় সাংবাদিকদের জানান, নাসির কোম্পানির কারখানায় অন্য কর্মচারীদের আড়াই হাজার রিয়াল বেতন দিলেও তাকে সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত কাজ করিয়ে ১৫ রিয়াল বেতন দিয়েছে। সেখানে বাকি রেখেছে ৫০ হাজার টাকা। হুমকি দেওয়া হচ্ছে এ ঘটনা কারো কাছে করলে তার বিভিন্ন ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হবে।
তিনি এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
ইত্তেফাক/নূহু
