এক দল বাঁদরের ইটের আঘাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। এতে থানায় মামলা দায়ের করেছে বৃদ্ধের পরিবার। কিন্তু বাঁদরের বিরুদ্ধে মামলা নিয়ে বেকায়দায় পড়েছে পুলিশ।
এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাঘপত জেলায়। নিহত বৃদ্ধের ভাই জানায়, তার ভাইয়ের শরীরে কমপক্ষে ২০টি ইটের আঘাত রয়েছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে নিহতের পরিবার জানায়, পুজোর কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিল ওই বৃদ্ধ। কিন্তু হুট করে গাছের উপর থেকে ওই বৃদ্ধের ওপর একের পর এক ইট দিয়ে ঢিল ছুড়তে থাকে একদল বাঁদর। সেখানে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ।
এমন ঘটনা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। পরিবারের দাবি, বাঁদরকে হাজতে ঢুকাতে হবে। কিন্তু এমন বিধান নেই বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/এসআর
