আফগান নির্বাচন: ভোটের সময় বাড়লো আরও একদিন

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:১৪
আফগানিস্তানের সংসদীয় নির্বাচনে সহিংসতা ও কারিগরি সমস্যায় দীর্ঘ সময় লাগছে ভোটগ্রহণে। তাই ভোট দেয়ার সময় আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বেশিরভাগ আসনের ভোটকেন্দ্র খোলা থাকবে রবিবারও। বিবিসি।
 
কাবুল, কুন্দুজসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে হামলায় এ পর্যন্ত কয়েক ডজন নিহত হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।
 
কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি চালু করা বায়োমেট্রিক ভোটার তালিকা নিয়ে সমস্যায় পড়েছে বেশিরভাগ কেন্দ্র। এর সঙ্গে হামলার ঘটনা যুক্ত হয়ে অনেক কেন্দ্রে ভোটগ্রহণে দেরি হয়। তাই আরও একদিন ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছে।
IMG0
আফগানিস্তানের এবারের সংসদ নির্বাচনে ২৫০টি আসনের বিপরীতে লড়ছেন আড়াই হাজারের বেশি প্রার্থী। তাদের উল্লেখযোগ্য সংখ্যক নারী। প্রচারণা পর্ব থেকে শুরু করে এ পর্যন্ত ১০ জন প্রার্থী জঙ্গি হামলায় নিহত হয়েছে।
 
তালেবান ও ইসলামিক স্টেট উভয় গ্রুপই নির্বাচন বয়কট করে প্রতিহতের চেষ্টা চালাচ্ছে।
 
ইত্তেফাক/টিএস