টাঙ্গাইলের মির্জাপুরে চিকিৎসক ও নার্সদের অবহেলায় কাজল বিশ্বাস (২৭) নামে এক প্রসূতির মত্যু হয়েছে বলে অভিখযোগ পাওয়া গেছে। ঘটনার পর নিহত কাজলের স্বজন ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপর দিকে অপর দুই ঘটনায় দুই ব্যক্তির অপমৃত্যু হয়েছে। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মির্জাপুর উপজেলার ভাবখন্ড গ্রামের লতিফ মোল্লার ছেলে আমিন মোল্লা (৪০) ও বাসাইল উপজেলার নুরুল ইসলামের ছেলে ফজলু মিয়া (৪৫)।
আজ শনিবার বাওয়ার কুমারজানি গ্রামের কাজল বিশ্বাসের স্বজনরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার কাজলকে কুমুদিনী হাসপাতাল রোডের মির্জাপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক মেডিক্যাল সেন্টার (প্রাইভেট) হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করেন।হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ভুল চিকিৎসায় কাজলের অবস্থার অবনতি হতে থাকে।ঘটনা বুঝতে পেরে কর্তৃপক্ষ কাজলকে মুমূর্ষু অবস্থায় কুমুদিনী হাসপাতালে নিতে বলেন। কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকগণ তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় নেওয়া হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
কুমুদিনী হাসপাতাল ও ঢাকার চিকিৎসকগণ কাজলের স্বজনদের জানিয়েছেন মির্জাপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক মেডিক্যাল সেন্টার (প্রাইভেট) হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে। তদন্তসাপেক্ষে মির্জাপুর জেনারেল হাসপাতালের চিকিৎক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত কাজলের পরিবার।
এ ব্যাপারে মির্জাপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক মেডিক্যাল সেন্টার (প্রাইভেট) হাসপাতালের পরিচালক ডা. মো. আলম বলেন, ঘটনার সঙ্গে যেই জড়িত থাক না কেন তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
