সুনামগঞ্জে অফিসার্স চয়েজ মদ আটক

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:৪৭
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ান বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকার ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। জানা গেছে সীমান্তের ডলুরা বিওপির কাপনা নামক গ্রাম হতে ৪৮ বোতল ও মাছিমপুর সীমান্ত এলাকার একই তারিখের ভোরে সোনাতলা নামক গ্রাম হতে ৮৭ বোতল অফিসার্স চয়েজ মদগুলো আটক করা হয়।
 
এ ব্যাপারে ২৮ বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম বলেন সীমান্তের সবরকম অপতৎপরতা রোধে বিজিবি তৎপর রয়েছে।
 
ইত্তেফাক/নূহু