র্যাব মহাপরিচালক বেনজির আহমদ বলেছেন, আমরা মাদককে দেশ ছাড়া করে ছাড়ব। এতে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরে র্যাব-৭ কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, অনেক সরকারি কর্মচারী-কর্মকর্তারা অনেক টাকার মালিক বনে গেছেন। তাদের অনেক প্রসাদময় বাড়ি রয়েছে। তাদের আয়ের উৎস কি। কিভাবে তারা এত টাকা পেয়েছেন। আমাদের ইনকাম ট্যাক্সের বন্ধুরা তাদের একটু দেখুন। আমরা যদি সবাই এক যোগে সোচ্চার হই তাহলে কেউ পালাবার পথ পাবে না।
এসময় প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ
