শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত সমাবেশে জাতীয় সংসদে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও নৌকা মার্কার প্রার্থীর দাবি রাখা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক।
এছাড়াও সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ নেতা-কর্মী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রভাষক প্রশান্ত বসাকের সঞ্চালনায় আরো বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক সোহেল রানা, যুবলীগ সম্পাদক রমজান আলী, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, হরিপুর মহিলা লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন রীপা, বালিয়াডাঙ্গী মহিলা লীগ সভাপতি সুরাইয়া ইয়াসমিন বিউটি, জেলা মহিলা লীগ সভাপতি মহসিনা বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আওয়ামী লীগ সম্পাদক তাজউদ্দিন, সহ-সভাপতি শফিকুল আলম, জেলা আওয়ামী লীগ সদস্য হাজির উদ্দিন, জেলা আওয়ামী লীগ তথ্য গবেষণা সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, জেলা আইনজীবি সমিতির সম্পাদক এ্যডভোকেট ফরিদ হোসেন, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ও এখলাসুর রহমান লিটন, যুব মহিলা লীগ সভাপতি শেফালী বসাক, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না, আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সম্পাদক এমরান আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা অমল কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, অধ্যক্ষ আজহারুল ইসলাম সরকার প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। তিনি তার বক্তব্যে, বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড সংক্ষেপে তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান রাখেন।
প্রধান অতিথিসহ অন্য বক্তারাও ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান।
ইত্তেফাক/নূহু
