ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর তুরাগ ও কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী ও এক ডাকাত নিহত হয়েছেন।
তুরাগের দিয়াবাড়ীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলম ওরফে গাঁজা আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র?্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান, র?্যাব-১ এর একটি টহলদলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন মাদক ব্যবসায়ী নিহত ও দুইজন র?্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩ কেজি গাঁজা, ১টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬ থেকে ১৭টি মামলা রয়েছে।
টেকনাফ (কক্সবাজার): টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ও হত্যাসহ একাধিক মামলার আসামি দিল মোহাম্মদ প্রকাশ দিলু (৩৬) নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে টেকনাফ থানা পুলিশের একটি দল দিলুকে নিয়ে মহেশখালীয়া পাড়াস্থ হ্যাচারী জোন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় ‘বন্দুকযুদ্ধে’ দিলু নিহত ও তিনজন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ৬টি দেশীয় তৈরি বন্দুক, ১৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
টেকনাফ (কক্সবাজার): টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমেদ (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল বুধবার টেকনাফ মডেল থানার এসআই সুজিত দে সঙ্গীয় ফোর্স নিয়ে লেঙ্গুরবিল পাহাড়ে ডাকাত আটক অভিযানে যায়। এসময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক গুলিবিদ্ধ ও তিনজন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ৪টি এলজি, ৯রাউন্ড কার্তুজ ও তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
