ইয়াবাসহ পৌর কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:০৩
টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ রবিবার দুপুরে মধুপুর উপজেলার মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন ভূঁইয়া ওরফে আলমকে ইয়াবাসহ আটক করেছে। পরে তাকে টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালতে চালান দিলে জেলা হাজতে পাঠানো হয়। 
 
কাউন্সিলর আলমগীর বোয়ালী গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র। 
 
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই কমিশনার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ঘোষপল্লী দুর্গা মন্দিরের সামনে ইয়াবা বিক্রির সময় পুলিশ হাতেনাতে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ