রবিবার বন্দরের হরিপুর ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরও তিন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বন্দর থানার ওসি একেএম শাইীন মন্ডল জানান, রবিবার হরিপুর বিদ্যুৎকেন্দ্রে ছাদ ঢালাই কাজ করছিল একদল নির্মাণ শ্রমিক। এ সময় ছাদ থেকে পড়ে আহত হন কয়েকজন শ্রমিক। তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টায় এক শ্রমিক মারা যায়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন নির্মাণ কাজের ঠিকাদার বলে জানা গেছে। আলাউদ্দিন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্ঘটনায় শ্রমিক নিহতের খবর শুনেছেন। তিনি এর বেশী কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
ইত্তেফাক/নূহু
