পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৯

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৩:৪৭
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে রবিবার রাতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের দারাগাজি খান জেলার গাজি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাস দুটির একটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটির বিভিন্ন অংশ কেটে হতাহতদের উদ্ধার করা হয়। এ ঘটনার পরপরই উদ্ধার কর্মী, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
 
ইত্তেফাক/ইউবি