চৌগাছায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৩:৫৬
যশোরের চৌগাছায় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পিচ্চি শামিমকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে চৌগাছা মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম জানান,  রবিবার রাতে চৌগাছা মাছ বাজার থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শামিমের বিরুদ্ধে চৌগাছা থানায় বিভিন্ন বিষয়ে ১৭টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি