বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ হারুন শেখ (৩৫) নামে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে উপজেলার বাইপাস পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হারুন শেখ মোড়লগঞ্জ থানার ছোলম বাড়িয়া গ্রামের মৃত মনসুর শেখের ছেলে ও আগৈলঝাড়া-বেনাপোলগামী বিআরটিসি বাসচালক।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, রবিবার রাত ৯টার দিকে উপজেলার বাইপাস পেট্রোল পাম্প এলাকা থেকে গাঁজাসহ হারুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে রবিবার রাতে এসআই জসীম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-১২(২১.১০.১৮)। সোমবার হারুনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
