ভূঞাপুরে ৭ জেলের অর্থদণ্ড

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৬:১৪
টাঙ্গাইলের ভূঞাপুরে মা ইলিশ মাছ ধরার দায়ে ৭ জন জেলেকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে উপজেলার জগৎপুরা যমুনা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার জগৎপুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে ফজল মিয়া, একই গ্রামের আব্দুস ছামাদের ছেলে সজিব মিয়া, সুরুজ্জামানের ছেলে রনি খান, শাহাদত হোসেনের ছেলে শামীম, বারী খানের ছেলে সজিব খান, আব্দুল কুদ্দুসের ছেলে বাবু খান ও রুলীপাড়া গ্রামের রশিদ সরকারের ছেলে সেলিম সরকার।
 
এদের মধ্যে বাবু খান ও সেলিম সরকারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাকি পাঁচজনকে ৪ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিনের জেল প্রদান করে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, যমুনা নদীতে অভিযান পরিচালনা করে ৭জন জেলে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় মাছ ধরার ব্যবহৃত দুইটি নৌকা ও জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ