রংপুরে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:৪৮
রংপুরে অস্ত্র ও গুলিসহ আপেল মাহমুদ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। রবিবার রাতে রংপুর মহানগরীর মর্ডান মোড়স্থ আল আমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ রংপুর জেলার তাজহাট থানার মর্ডান আশরতপুর এলাকার মো. আজিজুর রহমানের ছেলে।
 
পুলিশ জানায়, আপেল মাহমুদের বিরুদ্ধে একাধিক ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের মামলা রয়েছে। রংপুর র‌্যাব-১৩ তাকে তাজহাট থানায় হস্তান্তর করেছে।
 
ইত্তেফাক/বিএএফ