গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:৩৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিমল (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের কায়েমপুর গ্রামে তার শয়ন কক্ষ থেকে পরিমলের লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত পরিমল উপজেলার রাধানগর ইউনিয়নের কায়েমপুর গ্রামের মৃত সুখীল রায়ের ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে তার স্ত্রী-সন্তান বাড়ীতে না থাকায় সে একাই ঘরে ঘুমাতে যায়। সকালে বাড়ির লোকজন তাকে ডেকে না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
 
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম জাকারিয়া জানান, পরিমল রোববার রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/বিএএফ