কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডারদের কর্মবিরতি

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০০:১২
চাকরী নিয়মিতকরণ এবং  অভিজ্ঞতা সনদের আলোকে চাকরি পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের নেতাকর্মীরা। 
 
সোমবার দুপুরে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বারখাদা অফিসের প্রধান গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় বক্তব্য রাখে, কুষ্টিয়া মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ নেতা আকতারুজ্জামান, আব্দুল আওয়াল, আমজাদ হোসেন, মঞ্জুর হোসেন, জিয়াউর রহমান, বাসের আলী, মুছাব আলী, আব্দুর রহমান প্রমুখ। 
 
আকতারুজ্জামান বলেন, আমরা চাকরি স্থায়ীকরণের দাবিতে সারাদেশের পল্লী বিদ্যুতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আজ আমাদের ষষ্ঠদিনের মত কর্মবিরতির পালন করছি। আমরা সবাই এক হয়ে দাবি পুরণ না হাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
 
ইত্তেফাক/নূহু