যশোরের বেনাপোলসহ গোটা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে। ফলে বেনাপোল বন্দর দিয়ে ভারতে আসা যাওয়া করা যাত্রীরা কুকুর আতংকে ভুগছে।
তাছাড়া স্কুল, কলেজের শিক্ষার্থীরাও রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে। কুকুরগুলো স্কুলে যাওয়া শিশুদের তাড়া করছে অহরহ। ভয়ে অনেকে মা-বাবা ছাড়া আর স্কুলে যেতে ভয় পাচ্ছে। বেনাপোল পৌরসভা কর্তৃপক্ষ প্রতি বছর একবার করে বেওয়ারিশ কুকুর নিধনের কর্মসূচি পালন করলেও এখনো তারা মাঠে নামিনি।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে হোটেল শুভোর মালিক শাহাজাহান মিয়া জানান, প্রতিদিন তার হোটেলের সামনে ১২/১৩টি বেওয়ারিশ কুকুর থাকে। কুকুরের ভয়ে হোটেলে খরিদ্দার আসতে ভয় পায়। শুধু এখানে নয়, গোটা পৌর এলাকা পাগলা কুকুরে ভরে গেছে।
এ ব্যাপারে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন জানান, প্রতি বছর পাগলা কুকুর নিধনের একটি কর্মসূচি আমাদের থাকে। খুব শিগগিরই সেটি চালু করবো।
ইত্তেফাক/ইউবি
