গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:২৮

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল সিগন্যালের দক্ষিণ পাশে ও বুধবার সকাল ১০টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে এ দুটি ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৪৫। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধূসর রঙের শার্ট, অপরজনের বয়স আনুমানিক ৩৫। তার পরনে ছিল চেক লুঙ্গি ও নীল রঙের ফুলহাতা শার্ট।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।