মহেশপুরে ৩ জামায়াত কর্মী গ্রেফতার, ৭ ককটেল উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৪:০৭
ঝিনাইদহের মহেশপুর থেকে সোমবার রাতে তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- বলিভদ্রপুর গ্রামের বেল্লাল হোসেন, শরিফুল ইসলাম ও গৌরিনাথপুর গ্রামের আতিয়ার রহমান। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।
 
মহেশপুর থানার ওসি রাশেদ আলম জানান,  তারা গোপন সূত্রে খবর পায় উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের বটতলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার চক্রান্ত করতে জড়ো হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তিনজনকে  গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় ৭টি তাজা ককটেল।
 
ইত্তেফাক/ইউবি