ভূরুঙ্গামারীতে মাদকসহ আওয়ামী লীগ নেতার ছেলেসহ আটক ৩

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৪:১৪
ভূরুঙ্গামারীতে সোমবার ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ওসি ইমতিয়াজ কবির আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
 
আটককৃতরা হলেন- উপজেলার পাথরডুবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. জলিলের ছেলে সাইদুল ইসলাম, পাইকেরছড়া ইউনিয়নের মজিবর রহমানের ছেলে সফিউল ইসলাম, জয়মনিরহাট ইউনিয়নের সাজু কসাইর ছেলে রুবেল। এসময় পুলিশ একশ গ্রাম গাঁঁজা ও দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
 
ইত্তেফাক/আরকেজি