সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২০:১৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন থেকে ১০নং সলিমপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নাশকতার ৮ মামলার ওয়ারেন্টের এক আসামি এবং ৪ মামলার ওয়ারেন্টের একজন মাদক ব্যবসায়ী আসামি রয়েছে।
 
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবছারুল আলম বলেন, এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অভিযানের মাধ্যমে ওয়ারেন্টের আসামিসহ ১০ অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ