গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার গভীর রাতে উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির মীরগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি বিশেষ দল উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামে অভিযান চালায়। এ সময় ৩শ ২০পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
