তাইওয়ানে ভূমিকম্প

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:২৭
তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে মঙ্গলবার (বেইজিং সময়) দুপুর ১২ টা ৩৪ মিনিটে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। চীনের ভূমিকম্প কেন্দ্র একথা জানায়। খবর সিনহুয়ার।
 
কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ২৪.০১ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১২২.৬৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে।
 
এতে তৎক্ষণাৎ কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
 
ইত্তেফাক/এসআর