বাঘায় দুই মাদক সেবীর জেল-জরিমানা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৮
রাজশাহীর বাঘায় গাঁজা সেবনের অপরাধে লিয়াকত হোসেন ও তরিকুল ইসলাম নামে দুই ব্যক্তিকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এ রায় দেন। 
 
আদালত সূত্রে জানা গেছে, গাঁজা সেবনের অপরাধে বাঘা থানা পুলিশ মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে বাঘা পৌর সভার চক আমোদপুর গ্রাম থেকে  তরিকুল ইসলাম (২৫) এবং বাউসা ইউনিয়নের দন্দহ গ্রামের একটি  আশ্রম থেকে লিয়াকত সাধু (৫০) নামে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। 
 
এরপর দুপুরে অভিযুক্তদের উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা উভয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দী শুনে তরিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং লিয়াকত সাধুর এক হাজার টাকা জরিমানা করেন। 
 
ইত্তেফাক/জেডএইচ