বগুড়ার শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি এলাকার একটি বেইলি ব্রিজ সোমবার রাতে ভেঙে গেছে। ফলে বগুড়া শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকার মানুষদের।
জানা গেছে, শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি এলাকায় বহু বছর আগে দুইটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর দুইবার ব্রিজ দু’টির প্লেট রিপিয়ারিং করা হয়েছিল। কিন্তু সোমবার রাতে ব্রিজের ৩টি প্লেট একেবারে ভেঙে যাওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। হালকা যানবাহনগুলো ভিন্ন রাস্তা দিয়ে গেলেও ভারি যানবাহনগুলো সড়কের দুই পাশে আটকে আছে।
এ বিষয়ে সড়ক ও জনপথের সহকারী ইঞ্জিনিয়ার রুহুল আজম জানান, ‘ব্রিজের প্লেট মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত এটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে।’
ইত্তেফাক/বিএএফ
