গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:১৩
গাইবান্ধা-সাঘাটা সড়কের সামনে মঙ্গলবার সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৩৫) নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন।
 
নিহত অটোরিকশা চালক আমিনুল সাঘাটা উপজেলার দুর্গাপুর গ্রামের আজিত উল্যার ছেলে। তাৎক্ষনিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। আহতদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার জানান, যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি সাঘাটার বোনারপাড়া থেকে গাইবান্ধা শহরে আসার সময় ওই এলাকায় বিপরীত থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা চালক আমিনুল ইসলাম নিহত ও তিন যাত্রী আহত হন। 
 
তিনি আরো জানান, পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। 
 
ইত্তেফাক/জেডএইচ