বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল পর্যন্ত বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিরি একটি টহল দল অভিযান চালিয়ে গাতিপাড়া বালুর মাঠ এলাকা থেকে ৩৭ লাখ টাকার ওষুধ এবং শার্শার শালকোনা সীমান্ত থেকে ২১ লাখ টাকার ওষুধ জব্দ করেছে। তবে এ সময় কোন পাচারকারী আটক হয়নি। জব্দকৃত ওষুধ বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআই
