রংপুরের গঙ্গাচড়ায় আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বড়বিল ইউনিয়নের লাঙ্গলেরহাট এলাকায় ধান ক্ষেত থেকে তার লাশিট উদ্ধার করা হয়।
নিহত আবুল কালামের উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চারআনি শেরপুর এলাকার আমীর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে সে বেতগাড়ী বালাপাড়া নামক স্থানে তার শ্বশুর জিল্লুর রহমানের বাড়িতে আসে। রাত থেকে না পাওয়া গেলে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে তার লাশ ধান ক্ষেতে পাওয়া যায়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সুশান্ত চন্দ্র সরকার লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, কীভাবে মারা গেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর করণ বলা যাবে।
ইত্তেফাক/বিএএফ
