ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২২:০২
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মনোরাম পালকে (২৪) আসামি করে মামলাটি দায়ের করে। এ ঘটনায় অভিযুক্ত মনোরাম পালকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
 
অভিযুক্ত মনোরাম পাল উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হরিপুর গ্রামের সুশেন পালের ছেলে।
 
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম, মনোরাম পাল ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে বোয়ালধার গ্রামে এক আত্মীয়র বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের রক্তক্ষরণ শুরু হলে পরিস্থিতি সামাল দিতে এবং স্কুলছাত্রীর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিষয়টি ওই ছাত্রীর বাড়ির লোকজন টের পেলে স্কুলছাত্রীকে টিএন্ডটি অফিসের ভিতরে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করায় পুলিশ। পরে মনোরাম পালকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাসেম জানান, স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/বিএএফ