আজ বিকালে নীলফামারী জেলার সৈয়দপুর শহরস্থ জিকরুল হক রোড থেকে প্রায় ০৮ (আট) হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কসমেটিকস সামগ্রীর একটি কার্টুনের ভিতর থেকে এ ইয়াবাগুলো উদ্ধার করে।
এ সময় মাদক ব্যবসায়ী শ্রী বাবু রায়কে (৪০) গ্রেপ্তার করা হয়। শ্রী বাবু রায় দিনাজপুর জেলার পার্বতীপুর খোলাহাটি নতুন বাজার এলাকার মৃত আশুতোষ রায়ের পুত্র।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে র্যাব জানিয়েছে।
ইত্তেফাক/নূহু
