ক্যাপশন নিউজ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৫:০৫

সিঙ্গাইর (মানিকগঞ্জ):উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল রবিবার সিঙ্গাইরে আনন্দ  শোভাযাত্রা বের হয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য জুলাই, ২০১৮ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় ৫% বাত্সরিক ইনক্রিমেন্ট ২০% বৈশাখী ভাতা কার্যকর করায় এবং অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টে ৭৭৭ কোটি টাকা প্রদান করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শিক্ষক কর্মচারীরা। শোভাযাত্রায় ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আকরাম হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ, রায় দক্ষিণ কোহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, ভূম দক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুরুল আলম প্রমুখ      —ইত্তেফাক