গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় আরো একটি মামলা দায়ের হয়েছে। এনিয়ে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের হলো।
জমি দখল, ভাঙচুর ও হুমকি দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে স্থানীয় নাছির উদ্দিন নামে এক ব্যক্তি এ মামলাটি দায়ের করেন। মামলায় জাফরুল্লাহসহ আরো তিনজনকে আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫, ১৯ ও ২১ অক্টোবর একই অভিযোগ ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মোহাম্মদ আলী, ইমাম হাসান ও সৈয়দ সেলিম হোসেন নামে তিনজন ব্যক্তি আশুলিয়া থানায় তিনটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/ইউবি
