গুলশানে সিলভার টাওয়ারে আগুন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৪:৪০
রাজধানীর গুলশানে সিলভার টাওয়ারে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আজ বুধবার দুপুর দুইটায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
 
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/এএম