মনপুরায় ৩ জেলের কারাদণ্ড

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৭:০২
ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁর নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম। এই সময় তাদের কাছে ৮৮ পিস ইলিশ, ৪ হাজার মিটার জাল ও একটি মাছ ধরার নৌকা আটক করা হয়। জব্দকৃত মাছ গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। 
 
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া মেঘনায় অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়।
 
আটককৃত জেলেরা হলেন- শাহাবুদ্দিন মাঝি, মো. আলাউদ্দিন, মো. নুর হোসেন। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া গ্রামে।
 
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল আজিজ ভূঞা আটককৃত তিন জেলেকে মৎস্য আইনে একবছর করে কারাদণ্ড দেন।
 
ইত্তেফাক/এমআই