জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আনিছুর রহমান আনিস (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহত আনিছুর রহমান আনিস ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শেখ রফিক উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আনিছকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনিসের চাচা মো. রমজান আলী কালু (৬০), তার তিন ছেলে মো. কাদের গনি (২৮), আব্দুর রহমান (১৬) ও মো. সাগরকে (১৪) আটক করা হয়েছে।
অপরদিকে পরকীয়ার জের ধরে গত রবিবার রাতে উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কোলনি পাড়ার মনির হোসেনের স্ত্রী শিমু খাতুনকে (২০) শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে শিমুর দেবর মো. ওয়াসিমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুর রহমান বলেন, জমি সংক্রান্ত জের ধরে আনিসকে হত্যা করা হয়েছে। আনিস হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে পরকীয়ার জের ধরে শিমু খাতুনকে হত্যা করা হয়েছে।এটি স্পষ্ট।
ইত্তেফাক/বিএএফ
