নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক চন্দ্র রায় (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে সদরের রামনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ওই কৃষকের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার নির্মল চন্দ্র রায় ও তার ছেলে মানিক বিদ্যুৎচালিত সেচযন্ত্র দিয়ে তামাকের বীজতলায় সেচ দিচ্ছেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সেচযন্ত্রটি বন্ধ হয়। বিদ্যুৎ চলে না যাওয়ার বিষয়টি তাদের জানা না থাকায় ছেলে মানিক সেচযন্ত্রের সংযোগ তারের ত্রুটি মনে করে সেটি পরীক্ষা করতে থাকে। এরমধ্যে বিদ্যুৎ সঞ্চালন শুরু হলে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ বর্মন। নীলফামারী সদর থানার এসআই দিলীপ বর্মন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
