দ্রুত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রস্টিবোর্ডের বৈঠকের সুপারিশ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:২৪
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমিসহ অন্যান্য প্রতিষ্ঠানের সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
 
একই সাথে প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে যতদ্রুত সম্ভব ট্রস্টিবোর্ডের বৈঠক আয়োজনের জন্যও এ কমিটি সুপারিশ করেছে।
 
জাতীয় সংসদ ভবনে আজ বুধবার অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এটি ছিল ২৫তম বৈঠক। 
 
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী, আশেক উল্লাহ রফিক, স্বপন ভট্রাচার্য্য এবং কামরুল লায়লা জলি অংশগ্রহণ করেন।
 
বৈঠকে বিগত ২৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যপস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে