সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সংখ্যাগরিষ্ঠ এবং বয়স্কদের সমর্থনে এগিয়ে আছেন। রয়টার্স/ইপসোস এর জরিপে এই তথ্য পাওয়া গেছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে গত ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত করা জরিপে দেখা গেছে, ২৪ ভাগ বাইডেনকে সমর্থন করেছে। বাকি ১৯ ভাগ অন্যান্য প্রার্থীকে সমর্থন করেছেন। ২ হাজার ২৩৭ জন ডেমোক্র্যাট ও স্বাধীন ভোটারদের ওপর জরিপ চালানো হয়েছে। ১৫ ভাগ সমর্থন করেছে সিনেটর বার্নি স্যান্ডার্সকে। বেশিরভাগ প্রার্থীর প্রতি ৭ ভাগের বেশি সমর্থন নেই। ২১ ভাগ বলেছে, তারা প্রাইমারি নির্বাচনে কাকে সমর্থন দেবেন সেটি জানেন না বলে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করার কথা রয়েছে।
