আগামী বছর ট্রাম্প-পুতিন বৈঠক চায় রাশিয়া

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২০:৫১
ক্রেমলিন বলছে, তারা আগামী বছর ওয়াশিংটনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক আয়োজন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। খবর এএফপি’র।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ‘নিঃসন্দেহে আমরা প্রস্তুত’।

এর আগে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেন, এ ধরণের বৈঠক সম্ভব।
 
ইত্তেফাক/টিএস