নোয়াখালীর বেগমগঞ্জে আবদুল্লাহ আল মামুন ( ২২ ) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেগমগঞ্জ উপজেলার রাজাপুর খাল পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল্লাহ আল মামুন একই উপজেলার কুতুবপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের খোনার বাড়ির পাশে খাল পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বেগমগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠায়।
বেগমগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বসির উদ্দিন জানান, অতিরিক্ত নেশা করার কারণে তার মৃত্যু হতে পরে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্টের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
