নেত্রকোণার কেন্দুয়ায় এক ইউপি সদস্যসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দলপা ইউনিয়নের কালিয়াকান্দা হাওরের ধান ক্ষেতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হল- জল্লী গ্রামের ইউপি সদস্য শিখা মিয়া (৩৮), নাঈম আহমেদ (২২), সোহাগ মিয়া (৪৫), রোমান মিয়া (২৫), দলপা গ্রামের মজনু মিয়া (৩০), কাশেম (৫৫), জিলু মিয়া (৫৫), রামনগর গ্রামের বিপুল (৩০), সুমন মিয়া (২২)।
উপজেলার দলপা ইউনিয়নের কালিয়াকান্দা হাওরের ধান ক্ষেতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার এসআই তারেক মাসুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বুধবার বিকালে তাদের নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
