২৭৩ জন কর্মকর্তা উপ-সচিব হলেন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৩:৩৭
জনপ্রশাসনে ২৭৩ জন সিনিয়র সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে ২০৪ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বাকি ৬৯ জন অন্যান্য ক্যাডারের কর্মকর্তা। এবারের পদোন্নতিতে ২৫তম ব্যাচ থেকে সর্বোচ্চ ১৫০ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
 
বুধবার রাত সাড়ে ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।
 
এনিয়ে বর্তমান সরকারের মেয়াদের শেষভাগে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং উপ-সচিব পদে তিন স্তরের পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করা হলো।
 
ইত্তেফাক/আরকেজি